৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫
শিরোনাম:

ঢাকা মেডিকেল ও কেরানীগঞ্জের বিআরটিএ কার্যালয় এবং পাসপোর্ট অফিসে দালাল ধরতে র‌্যাবের অভিযান, আটক ৮৮

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে দালালদের ধরতে অভিযান চালায় র‌্যাব, এসময় ৩৬ জনকে আটক করা হয়। গত কয়েক মাস আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একইভাবে অভিযানে চালিয়ে বেশ কয়েকজন দালালকে আটক পরে সাজা দিয়েছিলো র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নিউজ২৪ টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালালদের ধরতে র‌্যাব তাদের নিয়ম অনুযায়ী অভিযান চালাচ্ছে। এদিকে র‌্যাব সদর দপ্তর থেকে একটি সূত্র জানায়, সারাদেশেই একযোগে দালালদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। আরটিভি

এদিকে রাজধানীর কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিআরটিএ অফিস থেকে এখন পর্যন্ত ৩৬ ও পাসপোর্ট অফিস থেকে ১৬ দালালকে আটক করা হয়েছে। জাগোনিউজ২৪

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে র‌্যাব-১০ এর সহযোগিতায় বিআরটিএতে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও পাসপোর্ট অফিসে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।

Loading