৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
শিরোনাম:

নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙ্গে এমপি একরামুলের সমর্থকদের মিছিল, পুলিশের লাঠিচার্জ

নোয়াখালীর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে সংগঠনের তিন গ্রুপের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে নোয়াখালী জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল বের করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে, গতকাল বিকেলে দুপক্ষের বিরোধের জের ধরে জেলা শহরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে।

জেলা প্রশাসক জানান, ১৪৪ ধারা চলার সময় মাইজদী শহর ও আশপাশ (মাইজদী, দত্তেরহাট, সোনাপুর) এলাকায় মধ্যে ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সব এলাকায় চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।

 

Loading