২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮
শিরোনাম:

শিশুর হাতে অস্ত্র দেয়ায় দুঃখ প্রকাশ করলেন বিচারক

ডেস্ক নিউজ: চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জুয়েল তার দুই শিশুপুত্রকে আগ্নেয়াস্ত্র চালনা শেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভিডিওটির সত্যতা মানবজমিন-এর কাছে স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম। অনেক আগে বেড়াতে গিয়ে শখের বশে ভিডিওটি করা হয় বলে দাবি করেন। খবর মানবজমিন অনলাইন

তিনি বলেন, আমি যখন সুন্দরবন কয়রা এলাকার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলাম- তখনকার ঘটনা এটি। সুন্দরবন বেড়াতে গিয়ে বাচ্চারা শখ করে পিস্তল দিয়ে গুলি করেছে।

তিনি বলেন, আমি যখন সুন্দরবন কয়রা এলাকার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলাম- তখনকার ঘটনা এটি। সুন্দরবন বেড়াতে গিয়ে বাচ্চারা শখ করে পিস্তল দিয়ে গুলি করেছে।

বাচ্চাদের আগ্নেয়াস্ত্র চালনা শেখানো নৈতিকভাবে কতটুকু ঠিক এমন প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, এটা বাচ্চারা শখ করে করেছে। তবে এটা করা ঠিক হয়নি। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

https://www.youtube.com/watch?v=6PAz7bWH42o&feature=emb_logo

Loading