৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৩
শিরোনাম:

ইরাকের রাষ্ট্রপতির নিকট বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এর পরিচয় পত্র পেশ

ইরাক প্রতিনিধি: – আজ ৬ই সেপ্টেম্বর, আল-সালাম প্যালেস -এ অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইরাকে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ ফজলুল বারী, পিএএ ইরাকের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ বারহাম সালিহ -এর নিকট আজ তাঁর পরিচয়পত্র পেশ করেন। ইরাকের মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত আন্তরিকতার সাথে তাঁর পরিচয়পত্র গ্রহণ করেন এবং কুশলাদি বিনিময় করেন। মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন। রাষ্ট্রদূত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও ইরাকে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। ইরাকী রাষ্ট্রপতি বাংলাদেশের বর্তমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেন এবং দু’দেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির রাষ্ট্রাচার বিষয়ক উপদেষ্টাসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Loading