৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
শিরোনাম:

সামনের ৬ মাস বেশ কঠিন সময়, অন্য যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, ডিসেম্বরে সিটি করপোরেশনের নির্বাচন। এর আগেই অনেক খেলা হবে। শকুন আকাশে উড়ছে। তাই আগে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যারা প্রকৃত ত্যাগী কর্মী তারাই তো নির্বাচন করবেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় তিনি এসব কথা বলেন। বাংলানিউজ২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমরা ১২ বছর ধরে ক্ষমতায়। আমাদের চর্বি মোটা হয়ে গেছে। সবার মাথায় ঢুকছে নৌকা পেলেই পাস। স্টপ ইট। বাদ দিন। যারা মনে করেন নৌকা পেলেই পাস তারা রাজনীতি থেকে দূরে থাকেন। মনে রাখতে হবে জনগণ পাশে থাকলে পাস। জাগোনিউজ২৪

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিকল্প মা। তাই তার সঙ্গে কথা বললে অধিকার নিয়ে কথা বলি। একদিন তিনি আমাদের বলেছেন, ‘শামীম আমি হলাম নীলকণ্ঠি। আমি বিষ খেয়েও হজম করতে পারি।’ তার সে কথা আমি অনুসরণ করি। নেত্রী যদি সব হজম করতে পারেন তাহলে আমরা কর্মীরা কেন পারবো না।

শামীম ওসমান বলেন, আগামী অক্টোবরের শুরুতে একটি বড় সমাবেশ হবে। এর আগে ২৭টি ওয়ার্ডে আমরা কর্মী সভা করবো। আমিও সবগুলো ওয়ার্ডে যাবো। এরপরে আমরা রাস্তায় নামবো। শ্রমিক-রিকশাওয়ালা-হকারদের জানাবো আমরা তাদের সঙ্গে আছি। আমার কোনো আলিশান বাড়ির মালিককে দরকার নেই।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ কোন্দল করবেন না। কে বড়, কে ছোট দেখবেন না। আমরা একটা পরিবার। যতক্ষণ নিশ্বাস আছে দলের জন্য, শেখ হাসিনার জন্য, দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারি। দোয়া করবেন। ঢাকা পোষ্ট

Loading