বিএনপির আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস মাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির এসব ভাবনা কথামালায় সীমাবদ্ধ শব্দবোমা ছাড়া আর কিছু নয়।
Thank you for reading this post, don't forget to subscribe!ওবায়দুল কাদের বুধবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেতারা সারা দেশে সংকট দেখতে পান। কিন্তু তারা নিজেদের রাজনীতিতে কোনো সংকট দেখতে পান না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, হাতের তালু দিয়ে কি আকাশ ঢাকা যায়? বিএনপি নেতারা খণ্ডিত-দৃষ্টি দিয়ে দেখছে সব কিছু।
তিনি বলেন, জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণ নীতিই এখন বিএনপির রাজনীতি। তারা সাদাকে সাদা যেমন বলতে পারে না, তেমনি পারে না কালোকে কালো বলতে।
বিএনপির রাজনীতি আজ জননিন্দিত উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, জনগণের মনের ভাষা, চোখের ভাষা যারা বুঝতে পারে না, তারাই ক্রমশ জনগণের আস্থার কেন্দ্র থেকে ছিটকে পড়ছে।
![]()