চট্টগ্রামের লোহাগাড়য় নকল স্বর্ণ বন্ধক রাখতে গিয়ে ধরা খেলেন পিতা-কন্যা ও পুত্রবধূ। পুলিশ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আদালতে সোদর্প করে।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম.চর হাট বাজারে জগদীশ নাথের জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালি আলী মাতব্বর পাড়ার মৃত আবদুল সাত্তারের পুত্র নুরুল আবছার (৭৫), তার কন্যা কানিজ ফাতেমা (২৫) ও পুত্রবধূ জান্নাতুল আইমন (৩৫)।
জানা যায়, গত শুক্রবার প্রতারকরা কিছু স্বর্ণালংকার বন্ধক রাখেন। বিনিময়ে ২৮ হাজার টাকা নিয়ে যান। ব্যস্ততার কারণে স্বর্ণালংকারগুলো যাচাই করা হয়নি। পরে সন্দেহ হলে যাচাই করে জানতে পারেন স্বর্ণালংকারগুলো নকল। তখন বুঝতে পেরেছেন তিনি প্রতারিত হয়েছেন। কিন্তু প্রতারকরা সেই সুযোগকে কাজে লাগিয়ে বুধবার পুণরায় তার জুয়েলারি দোকানে স্বর্ণালংকার বন্ধক রাখতে আসেন। এ সময় প্রতারকদের চিনতে পেরে আটকাতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, নকল স্বর্ণ বন্ধক রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে একই পরিবারের তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি
![]()