২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৭
শিরোনাম:

ভাড়া দিতে না পারায় ২ শিশুকে লঞ্চ থেকে নদীতে নিক্ষেপ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ তাদেরকে উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুদের নাম সজীব (১২) ও মেহেদুল (১৩)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। গজারিয়া থানা পুলিশের ফেসবুক পেজে রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ২ শিশু লঞ্চে পানি বিক্রি করে। ইমাম হাসান-৫ নামের একটি লঞ্চে করে তারা ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল। ভাড়া না থাকায় কর্তৃপক্ষ তাদের লঞ্চ থেকে ফেলে দেয়। বেলা ১১টার দিকে স্পিডবোটে মেঘনা নদী পার হওয়ার সময় ২ শিশুর চিৎকার শুনে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে নেওয়া হয়। সেখানে দুপুরের খাবার খেতে দেই। পরে ভাড়া দিয়ে চাঁদপুরগামী অন্য লঞ্চে একটি পরিবারের সঙ্গে তুলে দেই।

 

Loading