২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৬
শিরোনাম:

প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বিদ্যুতের পিক আওয়ার বিবেচনায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সারা দেশের সব সিএনজি স্টেশনে গ্যাস বিক্রি বন্ধ থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসমূহের গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প ও দীর্ঘমিয়াদি পরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এমনকি বিষয়টি সবাইকে জানাতে কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

Loading