২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩
শিরোনাম:

জামালপুরে ৩ মাদরাসা ছাত্রী নিখোঁজের ঘটনায় পরিচালকসহ ৪ জন আটক, মাদরাসা সিলগালা

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাদরাসা সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে জামালপুরের ইসলামপুর উপজেলার একটি আবাসিক মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজ হয়। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

তিন ছাত্রীর সবাই ইসলামপুর উপজেলার গোয়ালেরচর দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার ভোরে ওই মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়।

জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, আরও আগে জানানো হলে ভালো হতো। বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তারা কোথায় আছে—এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রথম আলো

Loading