৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
শিরোনাম:

সৌদি আরবে ৪.৫ বিলিয়ন ডলার অর্থ পাচারকারী সৌদি এবং প্রবাসী চক্রকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :সৌদি নাগরিক এবং প্রবাসীদের ২৪ সদস্যের একটি অপরাধী চক্র যারা মোট ১৭ বিলিয়ন সৌদি রিয়াল (৪.৫৩২ বিলিয়ন ডলার) মানিলন্ডারিং করেছে তাদের প্রত্যেককে সোমবার ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরব নিউজের প্রতিবেদন সূত্রে জানা যায় যে, রিয়াদের আপিল আদালত চক্রটিকে মোট ৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে এবং ঘটনাস্থলে পাওয়া তাদের সমস্ত অর্থ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে I

আদালত দোষী সাব্যস্ত সৌদি নাগরিকদের উপর ২০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং প্রবাসীদের তাদের কারাবাস ভোগ করার পর নিজ দেশে নির্বাসন দেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালত বলেছে যে উক্ত চক্রটি তাদের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার মধ্যে, বাণিজ্যিক সুবিধার আড়ালে,কারখানা, কোম্পানি, প্রতিষ্ঠান এবং মেডিকেল ক্লিনিকও অন্তর্ভুক্ত ছিল।

আদালত কিছু অভিযুক্তকে মানি-লন্ডারিং অপারেশন সম্পর্কে জানা সত্ত্বেও রিপোর্ট না করা, অপরাধের কমিশন সম্পর্কিত সহায়তা এবং পরামর্শ প্রদান এবং ঘুষের অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে।

নাজাহা, সৌদি পর্যবেক্ষণ এবং দুর্নীতি দমন কর্তৃপক্ষ গত এক বছরে দুর্নীতি, জালিয়াতি এবং ঘুষের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে।

সাম্প্রতিক এদের মধ্যে রয়েছে ফেব্রুয়ারিতে ৬৫ জন সৌদি এবং প্রবাসীদের গ্রেপ্তার, যাদের মধ্যে ৪৮ জন সাতটি ভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ছিলেন। অভিযোগগুলির মধ্যে ছিল ঘুষ, প্রভাব ও ক্ষমতার অপব্যবহার, সেইসাথে প্রতারণা এবং জালিয়াতি।

নাজাহা আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে,একজন আইনজীবী মাজেদ গারুব বলেন যে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান একটি ভালো কাজ এবং আমরা যখনই এই গ্রেফতারের সুসংবাদ শুনি তখনই আমরা এর সাফল্য প্রত্যক্ষ করি।

গত মার্চে, দুই সৌদি নাগরিককে ২৮ বছরের কারাদণ্ড এবং ৩.৪৭ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল Iযারা বিদেশে অর্থ পাচার করেছিল।

Loading