৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম:

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৮

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নতুন করে ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫০৯ জনে। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ১৯৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৬ জন ঢাকার বাইরে এবং বাকি ২৩২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫৬ জন রোগী ভর্তি আছেন। ঢাকার ৪১ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০৬৭ জন এবং অন্যান্য বিভাগে নতুন রোগী ভর্তি আছেন ১৮৯ জন।

আরও পড়ুন: সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই ডেঙ্গু আক্রান্ত সাড়ে ৩ হাজার

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ৩২১ জনের মধ্যে ৭৫ জন ঢাকার বাইরে এবং বাকি ২৪৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ:

১। প্রচণ্ড জ্বর

২। তীব্র মাথাব্যথা
৩। বমি

৪। শরীরে লাল র‍্যাশ ওঠা

৫। মাংসপেশীতে ব্যথা

৬। চোখের পেছনে ব্যথা

ডেঙ্গু প্রতিরোধে করণীয়:

১। মশার প্রজনন স্থল ধ্বংস করা।

২। ঘর ও আশপাশের যে কোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করা যাতে এডিস
মশার লাভা বিস্তার না করতে পারে।

৩। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারকেলের মালা, কনটেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদি প্রতিনিয়ত পরিষ্কার করা; যাতে এডিস মশা বিস্তার না করতে পারে।

৪। রাতে বা দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা।

৫। স্বাস্থ্যকর পরিবেশ স্থাপন করা।

৬। মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহার করা।

৭। জানালাতে মশা প্রতিরোধক নেট ব্যবহার করা।

Loading