২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪১
শিরোনাম:

শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহিক ছুটি ২ দিন, পাঁচ বিষয়ে পরীক্ষা

পরিমার্জিত কারিকুলামে শিক্ষার্থীদের সপ্তাহিক পাঠপরিকল্পনা হবে ৫ দিনের। ২০২২ সালে প্রথম এবং ষষ্ঠ শ্রেণির নির্ধারিত ১০০টি করে পাইলটিং কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ২০২৫ সালে সকল বিদ্যালয়ে সকল শ্রেণিতে তা বাস্তবায়ন হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সদস্য মশিউজ্জামান জানান, মাধ্যমিকে অভিন্ন ১০টি লার্নিং আউটকাম থেকে পাঠ্যবই নির্ধারণ করা হবে। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ধর্মশিক্ষা, ভালো থাকা, শিল্প ও সংস্কৃতি এবং জীবন ও জীবিকা।

প্রাথমিকের ৮টি লার্নিং আউটকাম থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ৮টি পাঠ্যবই থাকবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে কয়টি বই হবে তা বিশেষজ্ঞরা নির্ধারণ করবে। তবে বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ৩টি পাঠ্যবই রয়েছে, বাকিগুলো টিচার্স গাইড দিয়ে পড়ানো হয়।

মূল্যায়নের বিষয়ে জানান, শুধুমাত্র বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই ৫টি বিষয়ের উপর পরীক্ষা হবে, বাকিগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূল্যায়ণ করা হবে। ধারাবাহিক মূল্যায়নে ষষ্ঠ- সপ্তম শ্রেণি পর্যন্ত ৭০ শতাংশ, অষ্টম-নবমে ৬০ এবং দশম শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর থাকবে।

এর আগে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি জানান, সোমবার সকালে প্রধানমন্ত্রীর কাছে খসড়াটি উপস্থাপন করা হলে তিনি অনুমোদন দিয়েছেন।

 

Loading