৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
শিরোনাম:

সরকার ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসেব খতিয়ে দেখতেই পারে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরো বলেন, বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সেকারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে। বিএনপি ২০১৪ সালেও নির্বাচন বানচাল করতে চেয়েছিল। ৫০০ ভোটকেন্দ্র, নির্বাচন কর্মকর্তাসহ মানুষ পুড়িয়েও পারেনি, ভোট হয়েছে। ২০১৮ সালেও প্রথমে বয়কট ও পরে অংশ নেয় তারা। সাড়ে ১২ বছর ধরে তাদের তর্জন-গর্জন শুনে আসছি। ‘খালি কলসি বাজে বেশি।’

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার সেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, সরকার ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসেব খতিয়ে দেখতেই পারে। কিন্তু কী কারণে এটি করা হলো, সে বিষয়ে আমি খোঁজ নেবো।

প্রায় ৪০০ পত্রিকা চরম অনিয়মিত রয়েছে। যারা প্রায় দু’বছর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে পত্রিকা জমা দেয়নি। এগুলো ভূতুড়ে পত্রিকা। যেদিন বিজ্ঞাপন পায়, সেদিন কয়েক কপি ছাপে। আর অনেকে অল্প কয়েক কপি ছেপে শুধু তথ্য মন্ত্রণালয় আর কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে দেয়। ভূতুড়ে পত্রিকার কি প্রয়োজন সেটিই প্রশ্ন এবং এগুলো বন্ধের দাবি সাংবাদিকদেরই।

ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সভাপতিত্বে ও সহযোগী সংস্থা ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরীর সঞ্চালনায় আসাদুজ্জামান নূর, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ এবং ইয়ুথ অপরচুনিটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ড. ওসামা বিন নূর ওয়েবিনারে বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাবনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সভায় যোগ দেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

Loading