৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪
শিরোনাম:

সিলেটে এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট

সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি এটিএম বুথ ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। নিরাপত্তারক্ষীকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে ডাকাত দলের সদস্যরা নিরাপত্তারক্ষীকে বেঁধে লুটের ঘটনা ঘটায়। সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের নিচতলায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারসহ পুলিশের ঊর্ধবতন কর্মকর্তারা।

Loading