বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ আবেদন করেন জাপানি নাগরিক নাকানো এরিকো। আবেদনে বলা হয়, জাপানে যাওয়ার পর বাবার সব শর্ত মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যমুনা টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!হাইকোর্টের নির্দেশনার আলোকে জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান শরীফ ইমরান দুই শিশুসন্তান নিয়ে বর্তমানে গুলশানের একটি ভাড়া ফ্ল্যাটে রয়েছেন। গত ৩১ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ তাদের ১৫ দিন ভাড়াবাসায় থাকার আদেশ দিয়েছিলেন। এ বিষয়ে আজ আবারও শুনানি অনুষ্ঠিত হবে।
গত ২৩ আগস্ট মায়ের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা দুই শিশুকে উন্নত বাসায় রাখার প্রস্তাব করেছিলেন তাদের বাবা ইমরান শরীফ। ৩১ আগস্ট গুলশানের ভাড়াবাসায় থাকতে বাবা-মা সম্মতি দিলে তাদের আইনজীবীদের অনুমতি দিয়ে আদালত আদেশ দেন। এরপর ১৫ দিন সময় বেঁধে দেন আদালত এবং পরবর্তী শুনানির জন্য ১৬ সেপ্টেম্বর দিন ঠিক করেন।
![]()