মো: বাকিরুল ইসলাম, জামালপুরে ইসলামপুর উপজেলা পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া দারুত তাক্বওয়া মহিলা কওমি মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মুগদা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
(১৭ সেপ্টেম্বর) মুঠো ফোনে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন , জামালপুর ইসলামপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল অফিসার) মো: সুমন পুলিশের একটি দল তাদের থানার সহায়তা নিয়ে নিখোঁজ ৩ শিক্ষার্থীকে মুগদা এলাকা থেকে নিরাপদে উদ্ধার করেছে। পরে তাদেরকে পুলিশ হেফাজতে জামালপুরে পাঠানো হয়।
দ্বিতীয় শ্রেণির ওই ৩ শিক্ষার্থী গত শনিবার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে পড়েছিল। সোমবার ভোরে শিক্ষকরা ফজরের নামাজের জন্য তাদের ডেকে তুললে অন্যদের মতো তারাও নামাজের প্রস্তুতি নেয়। কিন্তু নামাজের পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ ওই তিন ছাত্রী হলো- উপজেলার সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা খাতুন (১১) ও সুরুজ্জামানের মেয়ে সূর্য্য ভানু (১০)।
ওই ঘটনায় ঘটনার দিন বিকেলেই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ওই মাদ্রাসার ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো: মাজেদুর রহমান বলেন, (১৫ সেপ্টেম্বর) বুধবার দুপুরে আসামীদের কে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
![]()