২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭
শিরোনাম:

‘শিগগিরই ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা পাবে ফাইজারের টিকা’

শিগগিরই ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল, তবে সেখান থেকে আমাদের দেশের নাম এখন বাদ দিয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি এবং আমরা ডব্লিউএইচও’র সঙ্গে আরও ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি। আমরা খুব শিগগিরই এই টিকা প্রদান কার্যক্রম শুরু করে দেব। করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে নেই বলে সোমালিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারিয়েছে এবং থাইল্যান্ডের সরকারপ্রধানেরও অবস্থা শোচনীয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

Loading