গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলা করতে গিয়েছিলেন নগর বাউল জেমস। তবে আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে গেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলেন, ‘জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। শুনানিতে বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। তবে থানায় মামলা না নিলে আদালতে আসতে বলেন।’ যুগান্তর।
এর আগে সকালে জেমস আদালতে আসেন। এরপর বেলা ১ টায় তিনি আইনজীবীর চেম্বার থেকে বের চলে যান। এসময় মামলার বিষয়ে জানতে চাইলেও তিনি সাংবাদিকদের কোন কথা বলেন নি। তবে এ বিষয়ে আইনজীবীর সাথে কথা বলতে বলেন।
জানা যায়, জেমসের অনুমতি ছাড়া তার গান নিজেদের নামে কপিরাইট করে রেখেছে বাংলালিংক। এ বিষয়ে জানার পর জেমস আদালতে উপস্থিত হয়ে মামলার আবেদন করেন। কালের কণ্ঠ।
![]()