২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩
শিরোনাম:

ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল কারাগারে

ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ রোববার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পার্থ গোপাল। সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী জামিন শুনানি করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৭ জুন সন্ধ্যায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ইকবাল হোসেন পার্থ গোপালের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আপিল করলে শুনানি শেষে গত ২ সেপ্টেম্বর পার্থ বণিকের জামিন বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। জামিন দেওয়া বিচারক ক্ষমা প্রার্থনা করেন। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালত থেকে বদলি করে চার নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, পার্থ গোপাণ বণিক রোববার আদালতে আত্মসমর্পণ করেন। এরপর গত ২৩ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত পার্থের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই সকাল থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছর ২৪ আগস্ট একই কর্মকর্তা ডিআইজি পার্থের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। গত বছর গত ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

পার্থ গোপাল বণিক ২০১৬ সালের ৮ আগস্ট চট্টগ্রামের ডিআইজি হিসেবে যোগ দিয়েছিলেন।

Loading