২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
শিরোনাম:

নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না: জিএম কাদের

‘নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না। অথবা নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে। কিন্তু সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনের ক্ষমতা দৃশ্যমান নয়।’

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে আয়োজিত কর্মীসভায় নি এসব কথা বলেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জ্বালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জিএম কাদের বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে সরকারি দলের সঙ্গে অনেক সময় প্রশাসনের একটি অংশও জড়িয়ে পড়ছে। তাই স্থানীয় সরকারের নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। বিরোধী মতাদর্শের প্রার্থীরা নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছেন না। মামলা-হামলা, ভয়ভীতি আর লোভ-লালসায় বিপর্যস্ত হচ্ছেন প্রার্থীরা।

তিনি বলেন, জাতীয় পার্টি স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি সংগঠিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে যাচ্ছে। প্রতিটি নির্বাচনেই জাতীয় পার্টির প্রার্থীদের শেষ পর্যন্ত লড়াই করতে বলা হচ্ছে। যারা ভয়ভীতি আর লোভ-লালসা উপেক্ষা করে লড়াই করতে পারবে না, তাদের জাতীয় পার্টিতে প্রয়োজন নেই। কারণ, নতুন প্রজন্মের জন্য জাতীয় পার্টির দুয়ার খোলা আছে।

জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগে কোনো জায়গা নেই। আওয়ামী লীগে কেউ ইচ্ছে হলেই যোগ দিতে পারছেন না। আবার বিএনপিতে যোগ দিলেই মামলা আর হামলার ভয় আছে। তাই নতুন প্রজন্মের রাজনীতির জন্য জাতীয় পার্টি হচ্ছে উপযুক্ত প্ল্যাটফর্ম।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি সবচেয়ে নিরাপদ। সাধারণ মানুষ মনে করছে, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে। তাই সাধারণ মানুষ আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

Loading