২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৮
শিরোনাম:

বিদেশে বসেও জিয়া পরিবারের ষড়যন্ত্র থামেনি: শেখ হাসিনা

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের ভাবমূর্তি বিনষ্টকারীরা স্বাধীনতায় বিশ্বাস করে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় লাগার্ডিয়া বিমান বন্দরের ম্যারিওট হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমানের সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে কাজ চলছে।

তিনি অধিক বিনিয়োগ আকর্ষণে তাঁর সরকারের দেয়া ব্যাপক সুযোগ-সুবিধা গ্রহণ করে মাতৃভূমিতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা বাংলাদেশী প্রবাসীরা মার্কিন নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।

প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বলেন, তাঁর সরকার দেশের এবং বিদেশী বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্দীপনা প্যাকেজ ও অন্যান্য সুবিধা দিচ্ছে। তিনি বলেন, সারা দেশে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশী এবং আমেরিকানরা এ থেকে লাভবান হতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন এবং প্রবাসীরা এতে আরো সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে ভালো সুযোগ দিচ্ছি। প্রবাসীদের আরো সুবিধা (অন্যদের তুলনায়) দেয়া হচ্ছে। সুতরাং তারা এ সুযোগটি গ্রহন করতে পারেন এবং বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।’

Loading