২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৬
শিরোনাম:

এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না। কথা পরিষ্কার, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি ও দেশের জনগন যাবে না। এই সরকারের পতন ঘটিয়ে তত্তাবধায়ক সরকারের অধীনে যেভাবে যা হবে ইনশাল্লাহ আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো’।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

নির্বাচন কমিশন কমিশন পূনর্গঠন সম্পর্কে মির্জা আব্বাস বলেন, ‘ইদানিং রব উঠেছে যে, নির্বাচন কমিশন পূনর্গঠন করবেন সার্চ কমিটি দিয়ে। ভাই সার্চ কমিটি কোনো দিন শুনিনি। এই আওয়ামী লীগের সময়ে শুননাল-খালি কয় সার্চ কমিটি সার্চ কমিটি। আরে ভাই এতো বড় একটা স্যাটেলাইন লাগাইছেন সে দিয়ে লন নেন না সার্চ কমিটি।’

তিনি বলেন, এই সার্চ কমিটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আপনারা সার্চ কমিটির মাধ্যমেই করেন আর সেভাবেই করেন, আমরা ওই জায়গাতে নেই।

সংগঠনের আহবায়ক গাজীপুর জেলার আহবায়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও জেলা নেতা মজিবুর রহমান ও সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading