২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
শিরোনাম:

মুফতি কাজী ইব্রাহীম আটক

ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটকের খবর নিশ্চিত করেছনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল। তিনি ফেসবুক, ইউটিউব ও ওয়াজে উল্টা-পাল্টা কথা বলেন। তার এসব কথার জন্য মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। ওইসব অভিযোগ যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি।

সম্প্রতি করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে, এমন মন্তব্য করে আলোচিত হন মুফতি কাজী ইব্রাহীম।

এদিকে সোমবার রাতে আটকের সময় বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে বলে ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটি লাইভে আসেন এই বক্তা। ২০ মিনিটের বেশি সময় ধরে চলা এই লাইভে তিনি বলেন, ‘র’ এর রাজাকার, সন্ত্রাসীরা তার বাসা ঘেরাও করেছে সেখানে তিনি বলেন, মোহাম্মদপুরের লালমাটিয়ার জাকির হোসেন রোডে বাসায় যেখানে তিনি তার স্ত্রী-সন্তানসহ অবস্থান করছেন, সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে।

Loading