বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র ও নির্বাচন চাইলে দ্রুত অপরাধী, রাজাকার, জঙ্গি ও জামায়াতকে ত্যাগ করুন। তারপর সাফ-সুতরা হয়ে রাজনীতির ময়দানে আসেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মীর আব্দুল করিম কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, এক মুখে নির্বাচন চাইবেন আর অন্য মুখে সাংবিধানিক সরকার উচ্ছেদ করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠিত প্রকল্প গ্রহণ করবেন, তা হতে পারে না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিশানা মুছে দিয়েছিলেন। তখন কেউ বঙ্গবন্ধুর নাম মুখে উচ্চারণ করতে পারতো না। জেনারেল জিয়া সংবিধানের চার মূলনীতিকে বুটের তলায় পিষে দিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাক্সবন্দি করে রেখেছিলেন।
জাসদ সভাপতি বলেন, আজ শেখ হাসিনা বাক্সবন্দি সেই ইতিহাসকে কেবলমাত্র মুক্ত করেছেন। তাই বিএনপি নেতাদের মুখে ইতিহাস বিকৃতির কথা শোভা পায় না।
![]()