২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
শিরোনাম:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ

রোববার (৩ অক্টোবর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। কারণ দর্শানো চিঠিতে সই করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড অভিযোগ আনা হয়েছে। যমুনা টিভি ও সারা বাংলা

Thank you for reading this post, don't forget to subscribe!

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। তার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা–কর্মীরা অভিযোগ করেন। বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগের বিষয়ে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের দাবি— তাকে নিয়ে একটি পক্ষ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারই অংশ হিসেবে তার কিছু কথা এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। যা প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

 

Loading