২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২
শিরোনাম:

নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা নেই: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরও বলেছেন, যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিলো, তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। তিনি বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে তাই দেশের রাজনীতিতে দলগুলো টিকতে পারছে না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ রাজনীতিতে আসবে না, ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছে,তাই কাউকেই দোষারোপ করা যায় না। সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগের প্রায় নব্বই ভাগই রাষ্ট্রপতির মাধ্যমে এক ব্যক্তির হাতে। তাই বর্তমান সরকার ব্যবস্থাকে কোনভাবেই গণতান্ত্রিক বলা যায় না।

রোববার (০৩ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়,জাপা চেয়ারম্যান এর হাতে ফুল দিয়ে পল্লীবিদ্যুত সমিতির সাবেক সিনিয়র জিএম সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন,১৯৯১ সালের পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলো,তা বাস্তবায়ন করতে পারেনি। আর একারণেই দেশের মানুষ জাতীয় পার্টির পতাকাতলে প্রতিদিনই সমাজের বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় সামিল হচ্ছেন।

Loading