রোববার (৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন। ডিবিসি টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের অধিক, তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটাও যেকোনো জায়গায় দেওয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধু সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব হবে। বাংলা ট্রিবিউন
তিনি আরও বলেন, টিকা কখন ও কীভাবে দেওয়া শুরু করতে পারবো, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ঢাকা পোস্ট
![]()