৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫
শিরোনাম:

বিএনপি দেশের মানুষকে এখন স্বর্গের স্বপ্ন দেখাচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার তাজুল ইসলাম বলেছেন, বিএনপি দেশের মানুষকে বিভিন্ন মুখরোচক কথা বার্তার মাধ্যমে বিভ্রান্ত করছে। ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশকে তারা নরক বানিয়ে রেখেছিলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরও বলেন, যারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। এখন তারা নতুনভাবে অনেক রকম মুখরোচক কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের ভয়ংকর শাসনামল সম্পর্কে দেশের মানুষ ভালোভাবেই অবগত আছে। তাই তাদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকাতে হবে।

তাজুল ইসলাম আরও বলেন, পেশাগতভাবে আমাদের ভিন্নতা থাকতে পারে কিন্তু দিন শেষে সবাই এদেশের মানুষ। দেশটাকে নিয়ে অনেক সময় অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছে এবং এখনো হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এ সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

রোববার (০৩ অক্টোবর) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানির আওতায় এসেছে উল্লেখ মন্ত্রী জানান, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সরকারের একটি অগ্রাধিকারমূলক খাত। সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্য পূরণে কাজ চলছে।

তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি ছয় হাজার মানুষের জন্য শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন বলেও জানান তিনি।

তাজুল ইসলাম জানান, যে কোনো প্রকল্প গ্রহণ করা হোক না কেন সচেতনতামূলক কার্যক্রম থাকা উচিত। করোনা, ডেঙ্গু, স্যানিটেশনসহ সামাজিক সকল সমস্যা সমাধানে মানুষকে সচেতন করার বিকল্প নেই। সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

তাজুল ইসলাম আরও বলেন, কমিউনিটিকে অন্তর্ভুক্ত করতে হবে। জনপ্রতিনিধি, শিক্ষক-ছাত্রসহ সকল মানুষকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী জানান, দেশকে উন্নত-সমৃদ্ধ করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে করলে আমরা অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্ন ও এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মিজ ভিরা মেনডোনকা বিশেষ অতিথি ছিলেন।

Loading