বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) যাবে এ কথার কোনো সন্দেহ নেই। যাওয়ার পর তো কেউ না কেউ ক্ষমতায় আসবেন। সেটা যদি বিএনপি হয় আর ক্ষমতায় আসে আপনারা ভবিষ্যতে কি করবেন? এটা মনে হয় জনগণকে জানানো খুব জরুরি।
Thank you for reading this post, don't forget to subscribe!কারণ হাসিনার যে নিষ্পেষণ, নির্যাতন, মুদ্রাপাচার, দুর্নীতি এগুলো মোটামুটি ঘরে ঘরে জানা হয়ে গেছে। এ থেকে জাতি মুক্তি চায়, মানুষ মুক্তি চায়। সে মুক্তির লক্ষ্যে আপনারা ভবিষ্যতে কি কি পদক্ষেপ নিবেন। অথবা তারা (আওয়ামী লীগ) যে সমস্ত অপকর্ম করছেন এগুলোর সুষ্ঠু বিচার হবে কিনা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।
![]()