প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি বিরল সম্মাননা। এই সফরের একটি বিশেষ আকর্ষণ ছিল জাতিসংঘের সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্থায়ী বেঞ্চ স্থাপন ও একটি শতবর্ষী বৃক্ষ রোপন।
গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই সরকারি সফরে যান প্রধানমন্ত্রী। এরপর ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসি পরিদর্শন করে গত ১ অক্টোবর দেশে ফেরেন তিনি।
![]()