২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮
শিরোনাম:

মিরপুরে মাটি খুঁড়তেই বেরিয়ে এল মর্টার শেল

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের পাশ থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৬ অক্টোবর) সকালে চিড়িয়াখানা সড়কের পাশে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়।

র‍্যাব সূত্রে জানা গেছে, চিড়িয়াখানা সড়কের ৮ নম্বর কমিউনিটি সেন্টারের পাশে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। একপর্যায়ে মাটির দুই থেকে আড়াই ফুট গভীরে যাওয়ার পর শ্রমিকেরা মর্টার শেলটি দেখতে পান।

এরপর শ্রমিকরা বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি র‍্যাবকে জানান। খবর পেয়ে র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন।

র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের মেজর মশিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, যে মর্টার শেলটি পাওয়া গেছে সেটা অনেক আগের। নিরাপত্তার স্বার্থে ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ওখানে আরও মর্টার শেল আছে কি না, তা মেটাল ডিটেক্টর দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। উদ্ধার করা মর্টার শেলটি দুপুরের দিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পর নিষ্ক্রিয় করা হবে বলেও জানান তিনি।

Loading