৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২
শিরোনাম:

কনক সারোয়ারের বোন রাকা ২ মামলায় ৫ দিনের রিমান্ডে

বুধবার যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩দিন ও মাদক মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে উত্তরা পশ্চিম থানায় পৃথক দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তদন্ত সংশ্লিষ্টরা জানায়, রাকা রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন। এতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় ছিলো। সোমবার গভীর রাতে উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১। তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল ও মাদক আইস উদ্ধার করা হয়।

Loading