২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৮
শিরোনাম:

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

মাদারীপুরের শিবচরে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইকারী আটক তিন ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১১ অক্টোবর) সকালে আটকদের আদালতে পাঠায় পুলিশ এর আগে, রোববার (১০ অক্টোবর) রাতে শিবচর উপজেলার সূর্যনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটককৃতরা হলেন- শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামের মজিবর শিকদারের ছেলে রাজিব শিকদার (২৭) ও একই বাড়ির ইমারত শিকদারের ছেলে রিফাত শিকদার (২১) ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের নমোকান্দি গ্রামের বিকাশ সরকারের ছেলে কিশোর সরকার (২০)।

পুলিশ জানায়, শিবচর পৌর বাজারের ব্যবসায়ী নির্মল পাল ও তার ছোটভাই দিনেশ পাল ব্যবসায়িক কাজে ৪ ভরি স্বর্ণ নিয়ে ভাড়ার মোটরসাইকেলযোগে ফরিদপুর যাচ্ছিলেন। ঢাকা-খুলনা এক্সপ্রেসের শিবচরের সূর্যনগর এলাকায় পৌঁছলে ২টি মোটরসাইকেলে থাকা ৪ থেকে ৫জন লোক তাদের গতিরোধ করে।

এ সময় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের কাছে অবৈধ মালামাল রয়েছে জানিয়ে তল্লাশি শুরু করে। বাধা দিতে গেলে ওই দুই ব্যবসায়ী ও তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল চালককে মারধর করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পাশে থাকা পুলিশ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় রাজিব শিকদার ও রিফাত শিকদার নামে দুজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকায় মূল পরিকল্পনাকারী দিনেশ পালের দোকানের কর্মচারী কিশোর সরকারকে আটক করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী দিনেশ পাল ৫ জনের নামে শিবচর থানায় মামলা দায়ের করেন। পরে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে তিনজনকে আদালতে পাঠায় পুলিশ।

এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।

Loading