মুজিবুল হক চুন্নু আরও বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, আগামী নির্বাচনে মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। মানুষ বিশ্বাস করে একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। মহাসচিব বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করে তিনশো আসনে মনোনয়ন দেয়ার জন্য কাজ করছি।
সোমবার (১১ অক্টোবর) মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত করে উপস্থিত নেতাকর্মীদের তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান খান, পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় সদস্য মো. জিয়াউর রহমান বিপুল, যুব সংহতির সদস্য এমকে সোহেল, নজরুল ইসলাম। সম্পাদনা: খালিদ আহমেদ।
![]()