২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৩
শিরোনাম:

ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন করে দেবেন হাইকোর্ট

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য চার সদস্যের বোর্ড গঠন করে দেবেন হাইকোর্ট। একজন প্রাক্তন বিচারপতি, সচিব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও আইনজীবীর সমন্বয়ে উক্ত বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। ঢাকা পোস্ট, জাগোনিউজ২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

এ বিষয়ে বুধবার (১৩ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ আদেশ দেবেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ অক্টোবর ইভ্যালির যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করে জয়েন্ট স্টক কোম্পানিজ। তবে সবশেষ অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও ২০১৯ সাল পর্যন্ত অডিট রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে ইভ্যালি।

গত ৩০ সেপ্টেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সে আদেশের ধারাবাহিকতায় হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়।

প্রসঙ্গত, একজন ক্রেতা ইভ্যালিতে পণ্য অর্ডার করার পাঁচ মাস পরও তা বুঝে না পাওয়ায় বাংলাদেশ ব্যাংক গভর্নর, ই-ক্যাব, ভোক্তা অধিকারে বার বার অভিযোগ করেন। কিন্তু তাতে কোনও প্রতিকার না পাওয়ায় ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে ইভ্যালির সবধরনের সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। একইসঙ্গে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ জারি করেন আদালত।

আবেদনে ইভ্যালি লিমিটেড, রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কনজুমার রাইটস প্রটেকশন ব্যুরো, নগদ, বিকাশ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ই-ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বেসিস, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়।

 

Loading