জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলীর মৃত্যুকে ‘অবহেলা জনিত’ দাবি করেছে তার পরিবার।
Thank you for reading this post, don't forget to subscribe!এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে ওই শিক্ষকের ৫ বছর বয়সী শিশু সন্তান ইউজারসিফ মাহমুদ বর্ণভের পক্ষে। পাশাপাশি ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে।
বর্ণভের বাবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার রিটের বিষয়ে বলেন, এই রিটে শিশু বর্ণভের “লিটিগেশন ফ্রেন্ড” হচ্ছেন তারা মামা গোলাম হাফিজ। আর রিটের পক্ষের আইনজীবী হচ্ছেন ব্যারিস্টার অনিক আর হক।
গত ২০ জুন সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২১ জুন তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ৭ জুলাই তিনি মারা যান।
বাবলীর এ মৃত্যুতে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে ১২ অক্টোবর হাইকোর্টের রিটটি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রাপ্ত বাবলী ৩২তম বিসিএসে অ্যাডুকেশন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন।
![]()