৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৪
শিরোনাম:

জন্মদিনে একসঙ্গে সাড়ে ৫শ’ কেক কাটলেন যুবক! ভিডিও ভাইরাল

যে কোনো মানুষের কাছেই তার জন্মদিন খুব বিশেষ একটি দিন। সেদিন বেশিরভাগ মানুষই কেক কাটতে ভালোবাসেন। কেক কেটে জন্মদিন পালন করাও সাধারণ ব্যাপারেই পরিণত হয়েছে। পরিবার, কর্মস্থল কিংবা বন্ধুবান্ধবের পক্ষ থেকে অনেকেই জন্মদিনে একাধিক কেক উপহার হিসেবে পান। তবে এক যুবক জন্মদিনে একসঙ্গে ৫৫০টি কেক কেটে একদম তাক লাগিয়ে দিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের মুম্বাইয়ে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের কান্দিভালি এলাকার বাসিন্দা সূর্য রাতুরি নামে এক যুবক নিজের জন্মদিনে এই ব্যতিক্রমী আয়োজন করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তিনটি টেবিল একসঙ্গে রাখা। আর তাতে সাজানো একের পর এক কেক। তাও আবার গুটি কয়েক নয়, একেবারে ৫৫০টি। শুধু তাই নয়, একেকটি এক-একরকম ফ্লেভারের।

এত কেক একসঙ্গে কাটার আসল কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, অতগুলো কেক উপহার হিসেবেই পেয়েছেন ওই যুবক।

প্রায়ই আড়াই মিনিটের ভিডিওতে দেখা গেছে, ওই যুবক দুই হাতে দুটি ছুরি দিয়ে বেশ দ্রুততার সঙ্গেই কেক কাটছেন। চারিদিক ঘিরে রয়েছে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা।

অবশ্য জন্মদিনে ব্যতিক্রমী আয়োজনের ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেই ভারতের কর্ণাটকের বিজেপির সংসদ সদস্য বাসভরাজ দাদেসুগুর ছেলে সুরেশের জন্মদিনের আইফোন দিয়ে কেক কাটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

এছাড়া গত বছর অক্টোবরে তলোয়ার দিয়ে কেক কাটার জন্য ভারতের নাগপুরের নিখিল প্যাটেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এর আগে ২০১৯ সালে ভারতের উত্তর প্রদেশের বাঘপত জেলায় এক ব্যক্তির রাস্তার মাঝে জন্মদিনের কেক রেখে কেকের ওপর গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।

Loading