সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতাকে কেন্দ্র করে শুক্রবার সংঘর্ষ হয়, প্রাণ হারান ৪ জন। ঘটনায় জড়িতদের ধরতে রাতেই অভিযান শুরু করে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরা সদরের জগদল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দু’গ্রুপের সংঘর্ষে আপন দুই সহোদরসহ চার জন নিহত হন। উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
নিহতরা হচ্ছেন- জগদল দমদমা পাড়ার মৃত সাবাজ উদ্দিনের দুই ছেলে সবুর মোল্ল্যা (৫৫) ও কবির মোল্ল্যা (৫০), চাচাতো ভাই রহমান মোল্ল্যা (৫০) এবং লুৎফার মোল্ল্যার পুত্র ইমরান হোসেন (৪০)।
![]()