২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০১
শিরোনাম:

সরকারের অপকর্ম ঢাকতে বেফাঁস কথাবার্তার প্রতিযোগিতা চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যার নাম কখনো শুনিনি সেই তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উল্টাপাল্টা বক্তব্যের কারণে দেশে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন বিশ্ববেহায়া এরশাদ। এরশাদ কার লোক? বিশ্ববেহায়া এরশাদ তো শেখ হাসিনার সার্টিফায়েড বন্ধু। সরকারের অপকর্ম ঢাকার জন্য আগে বেফাঁস কথাবার্তার প্রতিযোগিতা ছিল ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের মধ্যে। এখন তাদের টপকাতে চান এই অবৈধ তথ্য প্রতিমন্ত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিজভী বলেন, ঘটনা ঘটলো কুমিল্লায়, এরপর সারাদেশে উত্তেজনা-রক্তপাত পুলিশ গুলি চালাচ্ছে, মানুষের প্রাণ ঝরছে। গতকাল চৌমুহনীতে উত্তেজনা বিরাজ করেছে। আজ ১৪৪ ধারা জারি করেছে। কেন এই পরিস্থিতি? ওই যে মুরাদ যে বক্তব্য রেখেছেন, তারপরেই এই ঘটনা। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সরকার তার সব অপকর্ম, জনবিরোধী কর্ম, রক্তপাত, গুম, খুন সবকিছু আড়াল করার জন্য এবং দ্রব্যমূল্য যে বাড়তি—সেগুলো আড়াল করার জন্য সরকারের এজেন্সির যে নীল নকশা, সেই নীল নকশারই একটা অংশ কুমিল্লার ঘটনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি নাকি দেশের জনগণকে নিরাপত্তা দেন। তাহলে আজ কেন এই দেশের জনগোষ্ঠীর কোনো নিরাপত্তা নেই?

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

Loading