২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪০
শিরোনাম:

সরকারের সঙ্গে আলেমদের কোনো বিরোধ নেই: মাওলানা হাসান

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বলেছেন, ‘সরকারের সঙ্গে এদেশের আলেম, ওলামা ও পীর-মাশায়েখদের কোনও বিরোধ বা বিদ্বেষ নেই। যা কিছু হয়েছে তা ছিল নিছক ভুল বোঝাবুঝি ও শয়তানের ধোঁকা।
শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলটির জাতীয় কর্মী সম্মেলন ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

কুমিল্লায় পূজামণ্ডপে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি বলেন, অতীতে সাম্প্রদায়িক অপশক্তির ফাঁদে পা দিয়ে আমাদের কওমি অঙ্গন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেন আর এই ভুল না করি সেই সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।

সরকারের ওপর আস্থা রেখে তাদের নির্দেশনা যথাযথভাবে মেনে বর্তমান পরিস্থিতিকে স্থিতিশীল করতে সহায়তা প্রদানের আশ্বাস দেন মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় প্রতিটি কওমি মাদ্রাসা ও এতিমখানায় একটি করে এতিম নিবাস ও হিফজুল কুরআন বিভাগের ছাত্রদের জন্য ভবন করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

 

Loading