২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

হাজীর বিরিয়ানিতে অভিযান, পাওয়া গেলো ১০০ কেজি পচাঁ গন্ডারের মাংস

নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে হাজির বিরিয়ানিতে অভিযান চালিয়ে গন্ডারের ১০০ কেজি পঁচা মাংস জব্দ করা হয়েছে। এ সময় পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দোকান ও রান্নাঘর সিলগলা করে দেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কলেজগেট এলাকার হাজি বিরিয়ানির রান্নাঘরের ফ্রিজ থেকে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারে পঁচা মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজি বিরিয়ানির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং দোকান ও রান্নঘর সিলগালা করা হয়।

Loading