৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৪
শিরোনাম:

হিন্দুদের মন্দিরে যারা হামলা করেছে তারা মুক্তিযুদ্ধের শত্রু: ওবায়দুল কাদের

রোববার (১৭ অক্টোবর) ঢাকা ইউনিভার্সিটি ল’ ল‌্যাবরেটরি স্কুল অ‌্যান্ড কলেজে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের ১৩ বছরে ১২টি দুর্গাপূজা হয়েছে। এই ১২টিতে প্রতিবার ৩০ থেকে ৩৫ হাজার পুজামণ্ডপ হয়েছে। কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনা ঘটতে পারে বিবেচনায় নিয়ে আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিলো। কারণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই অপশক্তি মাথাচারা দিয়ে উঠেছে।’

ওবায়দুল কাদের বলেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি মহল ধর্মের মূল চেতনাবিরোধী তৎপরতার মাধ্যমে বারবার সহিংসতার সুযোগ খুঁজছে। তাদের আর ছাড় দেয়া হবে না। সরকার এসব তান্ডবে জড়িত, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা শাক দিয়ে মাছ ঢাকতে চায়। সরকার দেশে স্থিতিশীলতা চায়। সরকার কোন দুঃখে এসব করতে যাবে। ডেইলি স্টার

 

Loading