২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

নির্বাচন এখন নির্বাসনে চলে গেছে: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে গণতন্ত্রের পূর্ণ বিকাশ না হওয়াতে নির্বাচনী ব্যবস্থা বহুলাংশে ধ্বংস হয়েছে। নির্বাচন এখন নির্বাসনে চলে গেছে। এটা গণতান্ত্রিক শাসনের সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নয়। গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয় একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যে নির্বাচনের মাধ্যমে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১৭ অক্টোবর) দুপুরে সুশাসনের জন্য নাগরিকের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উল্লেখ করে ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে, যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্ধারণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেটা হয় না। আমাদের দলগুলো যাদের মনোনয়ন দেয় সেই মনোনয়ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত হয় না। অনেক ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিরা মনোনয়ন পেয়ে যান। এখানে মনোনয়ন বাণিজ্য বিরাট ভূমিকা পালন করে।

তিনি বলেন, নির্বাচনগুলো শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিভাবে, সাংবিধানিকভাবে ক্ষমতা বদল হতে হবে। এটা না হলে পথ রুদ্ধ হয়ে যায়।

এর আগে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় সুজনের রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা সম্পাদক আফতাব হোসেন, মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, লালমনিরহাটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানুসহ বিভাগের আট জেলার সভাপতি ও সম্পাদক।

 

Loading