শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। সরকার ও তার সম্মানকে ক্ষুন্ন করতে চায় বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে তারা। চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে মঙ্গলবার (১৯ অক্টোবর) সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধীরা, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা, সবাই এক ও অবিচ্ছিন্ন। তিনি বলেন, সকল অপরাধী তার অপরাধের কিছু না কিছু একটা প্রমাণ ও নমুনা রেখে যায়। এই ধরনের প্রতিটি নাশকতার পিছনে এই এক ও অভিন্ন নমুনা কিন্তু আমরা দেখি। কারণ সেই অপশক্তি আজও সক্রিয়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু প্রমুখ।
![]()