৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৭
শিরোনাম:

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসা কলেজের শিক্ষিকা গ্রেপ্তার

আটক শিক্ষিকা হলেন অধ্যাপক রুমা সরকার। রাজধানীর বেইলি রোডের বাসা থেকে তাকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে র‌্যাব।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকান্ড বলে অপ্রপ্রচার করেন রুমা। যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনও ঘটনার সঙ্গে মিল নেই।

র‌্যাব কর্মকর্তা জানান, এছাড়াও তিনি ফেসবুক লাইভে উস্কানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবার আশংকা ছিলো। এজন্য তাকে আমরা হেফাজতে নিয়েছি। পরে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading