বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্তহয়ে কুমিল্লা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ডিবিসি টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, অন্যের ধর্মকে হেও করতে গিয়ে কোরআনেরই অবমাননা করা হয়েছে, যা দুঃখজনক। আইন নিজের হাতে তুলে নিবেন না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ সম্মানের সঙ্গে যুগের পর যুগ বসবাস করছে। মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এ ঘটনায় অপরাধী যে-ই হোক না কেন তার বিচার করা হবে। বাংলা ট্রিবিউন
তিনি বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সব ধর্ম, বর্ণের মানুষের সম্মান রক্ষা করবে বাংলাদেশ। মানবধর্মকে সম্মান করা ইসলাম আমাদের শেখায়। নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার আছে। অন্যের ধর্মকে কেউ হেয় করতে পারে না। নিজের ধর্মকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সম্মান করতে হয়।
তিনি বলেন, ‘কু’ নাম দিয়ে কোন বিভাগ করা হবে না, পদ্মা নামে ফরিদপুর ও মেঘনা নামে হবে কুমিল্লা বিভাগ।
![]()