২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৭
শিরোনাম:

মাদক কাণ্ডে শাহরুখ খানের বাড়িতে অভিযান

মাদক কাণ্ডে এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়িতে অভিযান চালাচ্ছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ হানা দেয় এনসিবির কর্মকর্তারা। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে, আজ সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে মুম্বাইয়ের আর্থার রোড জেলে যান শাহরুখ। মাদক মামলায় গ্রেপ্তারের ১৯ দিন পর ছেলের সঙ্গে দেখা করেছেন কিং খান। আর এই ফাঁকে তার বাড়িতে হানা দেয় এনসিবি। খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো বলিউডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শুধু শাহরুখ খানের বাড়িতেই নয়, অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতেও এনসিবির অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূল থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে কয়েকজন বন্ধু-সহযোগীসহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হয়ে আর্থার রোড জেলে দিন কাটছে আরিয়ানের। বারবার জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দিচ্ছেন।

Loading