২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম:

রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর শাহবাগের বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৮ সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজকের দিন ধার্য ছিল। এদিন রিজভী-দুলু আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

Loading