২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

‘গণ অধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন ভিপি নুর

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এ নাম ঘোষণা করেন নুরুল হক নুর। এর স্লোগান হচ্ছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে। জাগোনিউজ

‘গণ অধিকার পরিষদ’ এর মূলনীতি চরটি। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এগুলোর ওপর ভিত্তি করে রাজনৈতিক কাজ পরিচালিত হবে দলটির। মূলনীতি ও দলের উদ্দেশ্য এবং ২১ দফা পড়ে শুনান সংগঠনটির আরেক নেতা রাশেদ খান।

 

Loading